ঢাকা
logo
প্রকাশিত : January 4, 2025

কাঠালিয়ায় শিক্ষকদের সাথে বিএনপির মতবিনিময়

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষদের সাথে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি ও উপজেলা শিক্ষক সমিতি এ সভার আয়োজন করেন। মত বিনিময় সভায় ৫৭ টি বিদ্যালয়ের ৫ শতাধীক শিক্ষক-শিক্ষিকা ও বিএনপির নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।

কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে শিক্ষকতা পেশাই হলো পর উপকারি পেশা, তারা জাতীর সর্ব শ্রেষ্ঠ ব্যক্তি। শিক্ষকরা মেধা, শ্রম ও সময় দিয়ে অন্যের সন্তানকে মানুষ করার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

মোঃ কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি এস এম এজাজ আহম্মেদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মিরবহরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram