ঢাকা
logo
প্রকাশিত : January 4, 2025

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, ধাওয়াপারা-নাজিরগঞ্জ এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ঘন কুয়াশার কারণে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের এ জি এম সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে আমরা এ ব্যবস্থা নিয়েছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram