ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

আত্রাইয়ে চোলাই মদসহ মহিলা গ্রেফতার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ চোলাই মদসহ এক মহিলাকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত দেলুর মেয়ে ফরিদা বিবি (৫০) দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ২ লিটার মদসহ তাকে গ্রেফতার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দাইখাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram