ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

ডেমরায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় ২০২ পিস ইয়াবাসহ মোঃ আনিসুর রহমান ওরফে মাইচ্ছা আনিস (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার রাতে পশ্চিম হাজিনগর এলাকা থেকে এ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আনিসুর রহমান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কড়ি বাড়ির গ্রামের মৃত সফর আলীর ছেলে। বর্তমানে তিনি ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর এলাকার জোসনার বাড়ির ভাড়াটিয়া।

মামলা ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর এলাকায় আনিসুর ইয়াবা বিক্রি করছিল। এ সময়ে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঐ মাদক ব্যবসায়ীকে ২০২ (দুইশত দুই) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলটসহ আটক করে। যার অনুমান মূল্য ৬০,৬০০/-(ষাট হাজার ছয়শত) টাকা। পরবর্তীতে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহামুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আনিস ডেমরা এলাকার পেশাদারি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আট থেকে দশটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে ইয়াবা বেচাকালীন সময় আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং রিমান্ড চাওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram