ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

অশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার নীল নকশা হয়েছিলো: এম আব্দুল্লাহ

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সাবেক সভাপতি এম. আবদুল্লাহ বলেছেন, দিল্লির ডিজাইনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি হিন্দুত্ববাদীর রূপ দেওয়া হয়েছিলো। বছরের শুরুতেই আমাদের কোমলমতি শিশুদের হাতে যে বই আসতো সেই বইয়ে মূর্তির ছবি থাকতো। তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে একটি অশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার নিল নকশা হয়েছিলো। সেই নীল নকশারই বাস্তবায়ন চলছিলো বিগত সময়ে। বিগত স্বৈরশাসক এই দেশকে আধিপত্যবাদী শক্তির পদতলে সমর্পণ করেছিলো। তাদের পনেরো বছরের দুঃশাসন এদেশের ইতিহাসকে বদলে দিয়েছিলো।

এম. আবদুল্লাহ আরো বলেন, জুলুম, নির্যাতন, মানবাধিকার লংঘনসহ ১৫ বছরের নিপীড়নের অবসান হয়েছে ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এর জন্য প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। হাজারো আহত ছাত্র-জনতা এখনো ধুঁকে ধুঁকে করুণ জীবন যাপন করছেন। তিনি বলেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ সালের গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সবাইকে গোটা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুলের ২৪তম বার্ষিক ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, আমিরুল আহসান হেলাল, নিয়ামত উল্লাহ ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

বিকেলে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram