ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে রাস্তা পারাপারের সময় কক্সবাজারগামী পূর্বাণী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক দোকানের কর্মচারী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে মা শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইসনান আলম (১৩)। সে কক্সবাজারের উখিয়া থানার ইনানী এলাকার বাহাদুর আলমের ছেলে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদুল ইসলাম এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইসনান কেরানিহাটে আল মক্কা গ্লাস হাউসের কর্মচারী ছিলেন। রাস্তা পার হতে গিয়ে বাসে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসনান রাস্তা পার হয়ে খেলার বল আনতে গিয়ে প্রথমে কেরানিহাট হতে বাজালিয়াগামী একটি সিএনজি সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে বান্দরবান হতে কক্সবাজারগামী একটি পূর্বাণী বাসের (চট্ট মেট্রো ব ১১-০১৫১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram