

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
পরে বালক উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে পৃথক ওয়াকাথন (হাঁটা) প্রতিযোগিতায় ছেলে, মেয়ে ও নানা শ্রেণি ও পেশার অতিথিরা অংশ নেন। ওয়াকাথন প্রতিযোগিতা বেউথা সড়ক হেঁটে সরকারি সমন্বিত ভবনে গিয়ে শেষ হয়।
সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত সমাজসেবা কার্যালয়সমূহ, সেবা গ্রহীতা, অংশীজন, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে কর্ম উদ্দীপনা বৃদ্ধি ও কৃতিত্ব অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সহকর্মীদের ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া মানিকগঞ্জ জেলা হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মানিকগঞ্জ এর সহায়তায় ১০ টি হইল চেয়ার বিতরণ করা হয়।
