ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৫

শীতবস্ত্র পেয়ে খুশি বুনোফুল স্কুলের শিক্ষার্থীরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছগ্রামে অবস্থিত বুনোফুল স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র পেয়ে খুশি হয় বুনোফুল স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন। এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বুনোফুল স্কুলের সভাপতি মো. মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান ওলি, সহ সভাপতি মো. তুহিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন এবং সদস্য সোহেল রানা, জান্নাতুল ফেরদৌস জুঁই ও মো. আশিকুজ্জামান আশিকও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব ও নাগরিক টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ইয়াছিন আলী শেখ।

সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠান, ছিন্নমূল ও অসহায়দের মাঝে বিতরণ করেছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram