

দিদারুল আলম, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছেন।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিন্দুকছড়ি সেনাবাহিনীর জোন সদরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, এতিমখানা, মাদ্রাসা ও মন্দিরে সহায়তা প্রদানসহ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি। সহযোগিতা প্রদান শেষে উপস্থিত সকলেকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন জোন অধিনায়ক।
