ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৫

লালপুরে ৫ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, ১৮ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ওই ইটভাটা মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব রেজওয়ান উল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের ৫টি অনুমোদনহীন ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram