ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৫

কাহারোলে জাতীয় সমাজসেবা দিসব পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: 'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি’২৫) সকাল সাড়ে ১০ টার সময় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি), ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অগার্নাইজেশন (ইএসডিও), কমিউনিটি ডেভলপমেন্ট এসেসিয়েশন (সিডিএ) এর যৌথ সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, এনজিও এমকেপি’র স্কুল ফ্যাসিলিটেটর আসমা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ বিলকিস বানু প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram