ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2025

টাঙ্গাইলে ট্রাক পোড়ানো মামলায় খালাস পেলেন জেলা বিএনপির সা: সম্পাদকসহ আসামিরা

টাঙ্গাইল প্রতিনিধি: ২০১৫ সালের টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ আসামিরা। বুধবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন।

দুপুরে তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিরা খালাস পান।

পিপি বলেন, মামলার বাদী ট্রাক চালক সিরাজগঞ্জের আরিফ মোল্লা ও সাক্ষীদের সাক্ষ্য আর আসামিদের নানচেনার কারণে মামলাটি খারিজ করেন বিচারক।

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চিতাখোলা পাড় নামক স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেয়। এ ঘটনায় ওই রাতেই ১৪৩/১৪৪/৩৪১/৪২৭/৩২৩ ধারায় মামলা দায়ের হয়। ওই ট্রাকের চালক আরিফ মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৫।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram