

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি’র উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে জেলার লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলার সাংবাদিকদের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক মোস্তফা কামাল মোস্ত, জহির ঠাকুর, রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, কাজী ইমরান, রাশেদ রাশু, মনির খান, আজিজুর বিশ্বাস প্রমুখ।
বক্তারা সময় টিভি’র নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) নিজ বাড়ি লোহাগড়া থেকে নড়াইল ভাড়া বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর ওপরে হামলার শিকার হন। নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
