ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪

মিঠাপুকুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মিঠাপুকুরে গরীব-দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবতার দেয়াল ফাউন্ডেশন'। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেষ বিকেলে উপজেলার রাণীপুকুর বাজারে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীপুকুর ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ, ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম, মানবতার দেয়াল ফাউন্ডেশনের সভাপতি ও মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামীম আখতার, মানবতার দেয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ব্লুমিং বাড প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান ফুূয়াদ, মানবতার দেয়াল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যাসায়ী রাজিব মিয়া, মানবতার দেয়াল ফাউন্ডেশনের সাংগঠিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম, সাংবাদিক সবুজ আহম্মেদ, সহযোগী সদস্য লিমন মিয়া ও আপেল মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় অত্র এলাকার ১১০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram