ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪

নড়াইলে ছিনতাইকারীদের হামলায় সময় টিভির সাংবাদিক গুরুতর আহত

নড়াইল প্রতিনিধি: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিব (৩০) ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন। আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শিফাত ও বরকত নামে দু’যুবক মোটর সাইকেল নিয়ে নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দাড়িয়ে ছিলেন। এসময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি শিফাত ও বরকতের কাছে এতো রাতে সেতুর ওপর কি কারণে দাড়িয়ে আছে জানতে চায়। এক পর্যায়ে তাদের মোটরসাইকেল থানায় নিয়ে যাবার কথা বলে মোটরসাইকেলের চাবি নেয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসে সময় টিভির সাংবাদিক সজিবুর রহমান সজিবের। তিনি এগিয়ে গিয়ে ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চায়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। এসময় এসএস আই পরিচয়দানকারী ওই দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র বের করে সজিবকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। ছিনতাইকারীদের হামলায় তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়। এসময় সজিবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ হাসান ফেরদৌস জানান, সজিবুর রহমানের হাত, পা ও পেটে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, সজিবের ওপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram