ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

উখিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার পালংখালীতে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ হাজী জালালের পূত্র। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আরিফ হোছাইন জানান, প্রাথমিকভাবে যা জেনেছি চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে প্রতিবেশী কয়েকজন যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।

তবে নিহত আরফাতকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা হাজী জালাল। নিহত যু্বকের বড়ভাই রুবেল জানান, স্থানীয় জাহেদ, হাফেজ আব্দুল্লার ছেলে সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন তাঁকে দুপুর থেকে চুরির অভিযোগে ধরে নিয়ে গিয়ে মারধর করেন। এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। নিহত আরফাতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram