ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

পানছড়িতে বিজিবির মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে লোগাং বিজিবি জোন (৩ বিজিবি)। 

শনিবার (২৮ ডিসেম্বর)  সকালে চেঙ্গী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ও  লোগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন উন্মুক্ত পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোগাং বিজিবি জোন(৩ বিজিবি)-র ব্যবস্থাপনায়- নিরাপদ সীমান্ত , শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় জন প্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।

মতবিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া,পিএসসি বলেন, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমন অপরাধীয় কাজ। দেশের সার্বোভৌমত্ব রক্ষায়, পাহাড়ে নিরাপদ সীমান্ত ,শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত সকলকেই অবৈধ কাজে নিরুৎসাহিত করতে হবে। এছাড়াও আগামী জানুয়ারী ২০২৫ এর  মধ্য সময়ে ভারতের রইস্যাবাড়ী সংলগ্ন ডুমুর (পানি বাঁধ ) এলাকায় তীর্থ মেলায় অবৈধ বহির্গমনে নিরুৎসাহিত করার জন্য সকল জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগীতা কামনা করেন। 

মতবিনিময় সভা শেষে ছনখোলা ও লোগাং এলাকায় শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে  ৩ শতাধিক শীতবস্ত্র (কম্বল) ও ছনখোলা এলাকার শিশু কিশোরদের খেলার জন্য ফুটবল বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি। 

এ সময় অন্যান্যদের মধ্যে সুবেদার মেজর আব্দুর রব , নায়েব সুবেদার মো. আবু জাহিদ, নায়েব সুবেদার  মো. ইব্রাহিম হোসেন, চেঙ্গী ইউপি সদস্য সতীশ চাকমা ,লোগাং ইউপি সদস্য সাহেব আলী সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram