ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

রিজার্ভ রয়েছে ২০ বিলিয়নের উপরে, পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩বিলিয়ন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশে এখন রিজার্ভ রয়েছে ২০ বিলিয়নের উপরে। গত পাচ মাসে রেমিট্যান্স এসেছে ৩বিলিয়ন। প্রথম দিকে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল। কিন্তু সেগুলো এখন ঘুরে দাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।

তিনি আরও জানান, ব্যাংকগুলো যে ঘুরে দাড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর এগুলো পড়ে যাবেনা। সবমিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

তিনি শনিবার দুপুরে ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, রিক্সা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, সাবালিয়া সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার‌্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram