ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

শার্শায় স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন ও মাসুদের চাঁদাবাজিতে অতিষ্ঠ বাগআঁচড়া ইউনিয়নবাসী। দফায় দফায় তাদের নেতৃত্বে বাগআঁচড়ায় গড়ে উঠেছে একদল পেটুয়া বাহিনী। এই বাহিনীর ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে না অনেকেই। এমন অভিযোগ করেছে এলাকার নারী পুরুষেরা। তারা স্থানীয় যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য একনিষ্ঠ ও একান্ত আস্থাভাজন আওয়ামী ক্যাডার

কুদ্দুস বাহিনির নিয়ন্ত্রিত। আওয়ামী লীগের পতনের পরও তারা আগের মতই চাঁদাবাজি ও দখলদারি চালু রেখেছেন।

কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের রাকিবুল হাসান রিপন ও মাসুদের নেতৃত্বে গত ৫ই ডিসেম্বরে বাগআঁচড়া এলাকার তৌহিদ, উজ্জ্বল, সবিনুর, সাগর, রনি, আনারুল দর্জির ছেলে শাকিব, কাট জাহিদসহ এই পেটুয়া বাহিনী চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দিতে দেখা যায়। অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাগআঁচড়া ঘোষপাড়ার মাঠে সাবেক চেয়ারম্যান বকুলে জমি থেকে বড় সাইজের ২০টি মেহগনি গাছ কেটে নেয়। পরে বিষয়টি আড়াল ও অন্য ক্ষাতে নিতে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে ৮/১০ জনের একটি টিম বাগআঁচড়া বাজারে দিনভর চাইনিজ কুড়াল বোমা নিয়ে মহড়া দিতে দেখা যায়। পরে বকুলের বাড়ি ভাংচুর করলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখানেই তারা ক্ষান্ত না হয় গত ১৯ শে ডিসেম্বর কয়েকজন গরিব মহিলার কাছ থেকে ভিজিডির ২০ বস্তা চাল ছিনতার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দিলে নড়েচড়ে বসেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারীকে দলীয় পদ থেকে স্থগিত করেন জেলা স্বেচ্ছাসেবক দল।

যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রিপনের কাছে মুঠোফোনে ফোন দিলেও মোবাইল ফোন রিসিভ করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram