ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

গোপালগঞ্জে এক নারীর উপর এসিড নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে অহুলা বিশ্বাস (৩৭) নামে এক নারীকে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এসিড সন্ত্রাসের শিকার ওই নারী দক্ষিণ জলিরপাড় গ্রামের রবি বিশ্বাসের মেয়ে।

শুক্রবার গভীর রাতে ওই একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস তার উপর এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে।

এর আগে দুই পক্ষের মধ্যে টাকা দেয়া-নেয়া নিয়ে মারামারির ঘটনা ঘটে। এনিয়ে আদালতে উভয় পক্ষের নামে ২/৩টি মামলা চলমান রয়েছে। এরই জের ধরে শুক্রবার রাতে অহুলা বিশ্বাসকে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করলে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে তাতক্ষনিকভাবে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামলের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram