ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

বরগুনায় শামসুল হক মাস্টারের ঘর পোড়ানো মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জহিরুল হক, বরগুনা জেলা প্রতিনিধি : অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এর ঘর পোড়ানো মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়  শিক্ষক সমিতি ও স্থানীয়রা।

আজ (২৮ডিসেম্বর)  বরগুনা প্রেসক্লাবের সামনে বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক মাস্টারের ঘরে আগুন দেয়া মামলার আসামি ফারুক মোল্লা, বেলাল মোল্লা, ফরিদ মোল্লা, পনু মোল্লা, ও রহিম মোল্লা সহ অন্যান্য  আসামিদের  গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরগুনা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়  শিক্ষক সমিতি ও এলাকা বাসি। 

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, শামসুল হক মাস্টার একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, তার পুত্রবধূ ও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা একজন শিক্ষকের ঘরে আগুন দিয়ে তার সবকিছু পুড়ে ছাই করে দিয়েছে এই দুর্বৃত্তরা। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতেসংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি করছেন। অন্যথায় শিক্ষকগণ আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

আব্দুল হক মাস্টারের পুত্রবধূ সহকারী শিক্ষক নাজমা বেগম বলেন, আসামিদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। তারা আমাদের প্রায় দুই একর জমি জোরপূর্বক দখল করেছে। গত ১৭ ডিসেম্বর আমার শ্বশুর- শাশুড়ি আমাদের বরগুনা বাসায় বেড়াতে আসলে রাতে তারা ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন তাদের দেখে ফেললে তারা তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।আমার স্বামী বাদী হয়ে বেতাগি থানায় জিআর ১১৯/২৪ নং মামলা করলেও আসামিদের ধরা হচ্ছে না। এখন আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা এর দ্রুত বিচার চাই।

প্রত্যক্ষদর্শী সোহেল মোল্লা বলেন, আমার চাচা মৌলভী শামসুল হক মোল্লা একজন  নম্র ভদ্র  মানুষ তিনি সারা জীবন মানুষের জানাজ দাফন-কাফন সহ বিভিন্ন ধর্মী অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন।আসামিরা আমার চাচার ঘরে শত্রুতামূলক আগুন ধরিয়েছে। তারা এখনো আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা আসামিদের দ্রুত বিচারের দাবি জানাই।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, আসামিদের ধরতে চেষ্টা চলছে। পুলিশ সুপার ও সার্কেল মহোদয়ের নির্দেশনায় আমরা তদন্ত করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram