ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৪

দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোন ছাড় নয়: ডা. শফিকুর রহমান

যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিফল হতে দেয়া হবে না। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোন ছাড় নয়। বয়স্ক এবং তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে সেই দেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের স্থানে থাকবে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে সুধী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা আগামীর মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশ মানুষ ইনসাফ পাবে।

জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।

সমাবেশে যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক, গবেষক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোঃ মাহবুব মুর্শিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএইচএম আহসান হাবীব, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram