ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৪

শরণার্থী জীবন আর নয়, মায়ানমারে ফিরে যেতে চাই

জসিম সিদ্দিকী, কক্সবাজার: শরণার্থী জীবন থেকে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতারা। তারা বলেন, শরণার্থী জীবন আর নয়, আমরা মায়ানমারে ফিরে যেতে চাই।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ওয়েস্ট মাঠে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি করে। এ সময় সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে, ভোর থেকে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা জড়ো হতে থাকে সমাবেশের ‍উদ্দেশ্যে। এসময় বিভিন্ন রোহিঙ্গা নেতার বক্তব্যে আকুতি ছিল শরণার্থী জীবন আর নয়, আমরা মায়ানমারে ফিরে যেতে চাই।

রোহিঙ্গা ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ সম্প্রতি মায়ানমারের রাখাইনে আরকান আর্মির শক্তিশালী অবস্থানের প্রতিক্রিয়ার কথাও তুলে ধরা হয় সমাবেশে।

তারা বলেন, মায়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা করেছিল তার সঠিক ন্যায় বিচার চাই। সেই সাথে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও নিরাপত্তা এবং মর্যাদা পূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সমাবেশে দাবি করা হয়।

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মফিজের মাঠে রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা সমাবেশে রোহিঙ্গা নেতা আবু আলম, আব্দুল রহিম, মৌলভি জুবায়ের, মৌলভি রহমত করিম, আনোয়ার সাদেক, মাস্টার মুজিব এবং দীল মোহাম্মদ বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন রোহিঙ্গা গ্রুপ ভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে রোহিঙ্গারা তিনটি বিষয়বস্তুর উপর জোর দেন।

উখিয়া-টেকনাফ সকল মাদ্রাসার মুফতি ও ওলামায়ে কেরামরা সকল রোহিঙ্গাদের ইত্তেফাক ও ইত্তেহাদের (ঐক্য) লক্ষ্যে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দেন। প্রত্যাবাসন মোকাবেলায় সকলকে উদ্বুদ্ধ করা এবং নিজ দেশ মায়ানমারে প্রত্যাবর্তন বিষয়ে বিশদ আলোচনা করা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram