ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৪

টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি এলাকায় সকাল ৭টায়, সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর এলাকায় সকাল ৮টায় এবং সখীপুর থানার সামনে সকাল ৯টায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫), উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবুবকর (৪৫) এবং জেলার মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫)।

পুলিশ জানায়, নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকুরি করতেন। নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সকাল ৭ টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে নিহত আবুবকর পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি তার ব্যাটারী চালিত অটো নিয়ে মাছ আনতে জোড়দিঘী যাচ্ছিলেন। কুতুবপুর বাজার নামক এলাকায় পৌঁছলে তার গাড়ির এক্সেল ভেঙ্গে গেলে সে পড়ে যায় এবং চলন্ত সিএনজির নিচে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে নিহত জয়নুদ্দিন তার বেয়াইয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার আড়াইপাড়া গ্রামে যাওয়ার পথে সখীপুর থানার সামনে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। থানার সামনে দুর্ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram