ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রধান কার্যালয়ের উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন হয়েছে। গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর আটি, ওয়াপদা কলোনিতে অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া হানাফিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ। এ সময় তিনি প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন, যা নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য মূহুর্তের মাইলফলক ছিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাইফুল ইসলাম সোহেল।

সভাপতির বক্তব্যে মুফতী জাকারিয়া আল ফরহাদ শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সহ-সভাপতি প্রকৌশলী জোনায়েদ হোসেন পিয়াস সংসদের ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা উপস্থিত সকলের অবগতির জন্য তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে হেফাজতে ইসলামের ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পাচতারা সংসদের সভাপতি আলী আকবর খান ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ইউসুফ।

নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram