ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

প্রায় সোয়া কোটি টাকা পেলেন টাঙ্গাইল পৌরসভার অবসরপ্রাপ্ত ১৭ কর্মচারী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ল্যাম্পগ্রান্ড ও আনুতোষিকের ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পৌর মিলনায়তনে এ চেক বিতরণের আয়োজন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৭ জন অবসরপ্রাপ্ত কর্মচারীদের ল্যাম্পগ্রান্ড ও আনুতোষিকের ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

পৌর প্রশাসক (উপ সচিব) মোঃ শিহাব রায়হানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কর্মচারী চেক গ্রহীতা মোঃ মোতালেব হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন।

এ সময় বক্তরা বলেন, আমরা যারা টাঙ্গাইল পৌরসভায় দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালন করেছি তারাই চাকুরী শেষে আনুতোষিকের টাকার জন্য ভিক্ষুকের মত ঘুরেছি। ঘুষ দিতে হয়েছে। তারপরও টাকা পাই নাই। দিন পরিবর্তন হয়েছে। এখন আমাদের সুযোগ্য প্রশাসক এসেছেন, তিনি আমাদেরকে ডেকে এনে হাতে চেক তুলে দিলেন। আজ আমরা আনন্দিত। তার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram