ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৪

যশোরে আ’লীগের ১৪৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ, জামিনে মুক্ত ৪২ ও কারাগারে ১০৫

শহিদ জয়, যশোর: যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে রয়েছে যশোর সদর উপজেলার ২০, অভয়নগর উপজেলার ১০৫ ও কেশবপুরের ৪২ জন।

পৃথক তিন আদালতে রোববার তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১২৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামি পক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা জজ আদালতে জামিনের আবেদন জানানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram