ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে আটক করা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে একটি প্রাইভেটকারযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করে র্যাব। পরে তাকে রাতে কক্সবাজার নিয়ে আসা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, র্যাব কর্তৃক গ্রেফতারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় তিনটি মামলায়।

তিনি আরও জানান, এসব মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি। ৫ আগস্ট-পরবর্তী এসব মামলা থানায় রুজু হয়। এর মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram