ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মারুফ হোসেন (২২) নিহত হয়েছেন। 

শনিবার  (২১ ডিসেম্বর ) দুপুরে জয়পুরহাট-বদলগাছি সড়কের জয়পুরহাট সদর  উপজেলা ভাদসা পন্ডিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আপেল হোসেন (২১) নামে একজন। তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন   বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে। আহত আপেল  ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

ওসি শাহেদ আল মামুন জানান,  মারুফ ও আপেল দুই বন্ধু  ভাদসা বাজার থেকে  মোটরসাইকেলে করে পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন। সে সময় আপেল   মোবাইল ফোনে কথা বলছিলেন। এর কিছুদুর যেতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকনিক  বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  মারা যান মারুফ । এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আপেল হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram