ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

যশোর প্রতিনিধি: যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী(৫০) ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আজ শনিবার দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram