ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

লক্ষ্মীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ : বিএনপিসহ অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত

মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় একই ঘটনায় উপজেলা বিএনপি জরুরি বৈঠক ডেকে তদন্ত কমিটি গঠন করেছেন।ওই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহ আহমেদসহ সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত  সংঘর্ষে জড়ায় বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা।উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। এতে শফিক রাঢ়ী, লিটন রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন আহত হয়েছেন।

রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ অঙ্গসংগঠনের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে দল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তিন দিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram