ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2024

কোম্পানীগঞ্জে নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দু’শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ডিসেম্বর) সকাল ১১ টায় মুছাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফাউন্ডেশনের সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা সফি উল্যাহ কাজল, ব্যাংকার আবু তৈয়ব, মোফাজ্জল হোসেন সোহাগ, নিজাম উদ্দিন সুমন, সাইফুল ইসলাম মঞ্জু, আবদুল্লাহ নয়ন, খালেদ সাইফুল্লাহ বাদশাহ, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আমান উল্যাহ তানভীর, মহি উদ্দিন খাঁনসাব প্রমূখ।

প্রবাসীদের আর্থিক অনুদানে সদ্য গঠিত নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ ছাড়াও ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, গৃহ নির্মাণ, পানি বিশুদ্ধকরণ, নলকূপ স্থাপন, অসহায়দের শিক্ষা ও বিবাহ, চিকিৎসা, বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram