ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২৪

স্বল্প সময়ের মধ্যে সংস্কার ও সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ষোষণা করে নির্বাচন দেওয়ার দাবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: জামায়াতে ইসলামের সহকারি জেনারেল সেক্রেটারি ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, স্বল্প সময়ের মধ্যে সংস্কার করে, সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ষোষণা করাসহ আমারা যে ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি সে ভোটাধিকার জনগণের কাছে ফেরত দিতে হবে।

তিনি আরো বলেন, আমারা প্রতিশোধ পরায়ণ নই, আজ পেয়েছি বলে হত্যার বদলে হত্যার প্রতিশোধ নেব সে রাজনীতি জামায়াতে ইসলামী করে না। এছাড়াও আওয়ামী লীগের দুর্নীতিবাজরা গত ১৫ বছরে ৪টি বাজেটের সমপরিমান টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে।

আজ শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরে শহীদ আব্দুল কাদের মোল্যা স্মৃতি সংসদের সদস্য সচিব হাসান মওদুদের সভাপতিত্বে উপজেলার হাসপাতাল মোড় বালুর মাঠে শহীদ আব্দুর কাদের মোল্যার “জীবন ও কর্ম বিষয়ক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামের আমির মওলানা বদরুদ্দীন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদ, ভাষানচর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মো: মাইনদ্দীন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা জামাতের আমির মো: দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram