ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২৪

আড়াইহাজারে আন্ত:জেলা ডাকাত সরদার সজল গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সজল চন্দ্র দাস (৩৫) নামে এক আন্ত:জেলা ডাকাত সরদারকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোপালদী বাজার ব্রিজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের দেয়া তথ্য মতে, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের পুত্র এবং ৭/৮ টি ডাকাতি মামলার আসামী। এর মধ্যে ২০১৩ সালেই বেশ কয়েটি ডাকাতি মামলা তার নামে রুজু করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার সকালে গোপান সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে থানার এস আই হাসান মাতাব্বর এবং এ এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram