ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি হত্যা মামলার সন্দিগ্ধ ও দুটি ডাকাতি মামলার পলাতক আসামি রবিউল মোল্লা (৩৫) কে গ্রেফতার করে শনিবার ( ১৪ ডিসেম্বর)  সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। 

গ্রেফতারকৃত রবিউল মোল্লা উপজেলার আড়াইহাজার  পৌর সদরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কৃষ্ণপুরা গ্রামের শব্দর মোল্লার ছেলে। তার নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা সহ নরসিংদী থানায় একটি ডাকাতি মামলা রয়েছে বলে আড়াইহাজার থানা পুলিশ জানায়। তাছাড়া রবিউল মোল্লা উপজেলার গোপালদী পৌর সদরের বালুয়াকান্দি গ্রামের শফিকুল হত্যা মামলার  সন্দিগ্ধ আসামি বলে পুলিশ জানায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন গত কিছুদিন যাবত তাকে গ্ৰেফতার করার জন্য থানা পুলিশ অভিযান চালায়, অবশেষে তাকে আমরা দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram