ঢাকা
logo
প্রকাশিত : December 13, 2024

বাঁশখালীতে গাছ কাটার অভিযোগে মামলা, সাক্ষীদের মারধরের হুমকী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বন্দোবস্তিকৃত মালিকানাধীন ভোগদখলীয় সৃজিত বাগানের ভূয়া মালিকানা দাবী করে জোরপূর্বক জায়গা দখলের অপচেষ্টায় শতাধিক বনজ, ফলজ গাছ কেটে ফেলা এবং সেগুলো চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে বাগান মালিক মাও মো. এয়াছিন বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামীয় আসামী করা হয়। উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের আলহাজ্ব আমান উল্লাহর পুত্র মাও মো. এয়াছিন বন্দোবস্তিমূলে প্রাপ্ত ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ এবং বনজ গাছ রোপণ করেন এবং তথায় ভোগদখলে আছেন। পালেগ্রাম মৌজার বি.এস ৩৫০৬, ৩৪৮৩ দাগের এক একর ৫০ শতক ভূমি তার পিতা আলহাজ্ব আমান উল্লাহ ও মাতা নুর আয়েশা বন্দোবস্তিমূলে প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে তার পিতা ও মাতার নামে নামজারী বি.এস খতিয়ান নং- ১৫২৫ শুদ্ধভাবে লিপি হয়। একই সাথে উক্ত মৌজার বি.এস ৩৫০৬/১ দাগের এক একর ভূমি তার (মাও মো. এয়াছিন) ও তার স্ত্রী ফাতেমা খাতুন বন্দোবস্তিমূলে প্রাপ্ত হয়। যার প্রেক্ষিতে তারা স্বামী-স্ত্রী দু'জনের নামে নামজারী বি.এস খতিয়ান নং- ১৫৫৮ শুদ্ধভাবে লিপি হয়। আসামীরা দীর্ঘদিন ধরে তাদের দখলীয় ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলো বলে জানান তিনি।

মামলার বাদী মো. এয়াছিন জানান, 'এরই জের ধরে গত ৯ নভেম্বর সকালে আমাদের দখলীয় ভূমিতে আসামীগণ বেআইনীভাবে জনবল নিয়ে সৃজিত বাগানের বহু বছরের পুরানো প্রায় ৪০টি লিচু গাছ, ১০টি বড় আম গাছ, একাশি গাছ ২০টি, গামারী গাছ ৬০টি, মেহগণি গাছ ৪০টি, গর্জন গাছ ১০টি দা, কুঁড়াল, করাত দিয়ে কেটে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতি সাধিত হয়েছে বিশ লক্ষ টাকা। এ বিষয়ে স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে গত ১১ ডিসেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা দায়ের করি। আসামীরা মামলার খবর পেয়ে আমার সাক্ষীদের নানাভাবে মারধরের হুমকি-ধমকী দিচ্ছে।'

এ বিষয়ে জানতে চেয়ে প্রতিপক্ষের আব্দুল কাদের ও আব্দুল মান্নানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী জানান, 'বেআইনীভাবে গাছ কাটার অভিযোগে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আজগর আলী, আব্দুল কাদের, রোবেল, আলম, আনোয়ার, আব্দুল মুবিন, জমির উদ্দীন, আলী আকবর, মোঃ ফারুক, রোবেল, আব্দুল মান্নান সহ ২৯ জনের নামোল্লেখ পূর্বক আজ্ঞাত আরো ১৫০/২০০ জনের বিরুদ্ধে সি.আর মামলা দায়ের করেন মামলার বাদী। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে তদন্তপূর্ব প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'মামলা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram