

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কেরানিহাট ও কালিয়াইশ এ খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাতকানিয়ার কেরানিহাট ও কালিয়াইশে ৩টি রাইস মিল ও ২টি পাইকারি দোকানে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এএ সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ৩৬,০০০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ফুড কন্ট্রোলার সাহেদুল ইসলাম এবং ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

