ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2024

মহান বিজয়ের মাসের শুভযাত্রায় গোপালগঞ্জে পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: মহান বিজয়ের মাসের শুভযাত্রায় গোপালগঞ্জে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।“মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায়-এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রবিবার সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে গোপালগঞ্জ জেলা কমিটি ও রঘুনাথপুর ইউনিয়ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এদেশে বৈষম্য দূর করতে হলে অবশ্যই গণতন্ত্র দরকার। এজন্য শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক সংগ্রাম প্রয়োজন। এ সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram