ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2024

শ্রীলঙ্কার নির্বাচনে বামপন্থি দিশানায়েকের নিরঙ্কুশ জয়

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট ২২৫টি আসনের মধ্যে ১৫৯টি আসন পেয়ে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) এ তথ্য জানায় দেশটির নির্বাচন কমিশন।

বর্তমান প্রেসিডেন্টের দল ও তাদের জোট দেশটির ৫৫ বছরের ইতিহাসে আগের সব জনপ্রিয় ও রাষ্ট্রক্ষমতায় থাকা একাধিক রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এ বিজয় অর্জন করে।

দেশটির অর্থনীতি পুনর্গঠনসহ শিল্প, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক খাতে তাদের দেয়া নির্বাচনী ইশতেহার দেশটির জনগনকে বেশ আকৃষ্ট করেছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ২০২০ সালের আগস্টে পাঁচ বছর মেয়াদে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। সে হিসাবে নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে গতকাল দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram