ঢাকা
logo
প্রকাশিত : October 19, 2024

সরাইলে জবাই করা গরুসহ ২চোর গ্রেপ্তার

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জবাই করা গরুসহ ২ চোরকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। শনিবার ভোরে সরাইল বিকাল বাজার মোলীহাটা এলাকা থেকে সিএনজি দিয়ে জবাই করা গরুটি নিয়ে যাওয়ার সময় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে মহন মিয়ার বাড়ি থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে গরুটি চুরি করে সিএনজি দিয়ে জবাই করা গরুটি নিয়ে যাওয়ার সময় মোলীহাটা এলাকার লোকজন সন্দেহ করে তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে আরো ১ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলো সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে হালুয়াপাড়ার নিবাসী সোলাজ মিয়া ও কালীকচ্ছ ইউনিয়নের বড়িউড়া গ্রামের আয়ুব আলীর ছেলে সাজু মিয়া। 

সরাইল থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মমিন মিয়ার নানা আবুল হোসেন বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছেন।

 গরু চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram