ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2024

কুমিল্লায় উত্তর জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকারকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম।

গ্রেফতারকৃত আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল মিয়া সরকারের ছেলে। সে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালী থানার একটি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, গতকাল রাতে তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে ৫ই আগস্টের আগে দুইটি মামলা রয়েছে। বুধবার দুপুরের আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram