ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪০
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৪

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবিতে শিশু নিখোঁজ, জীবিত উদ্ধার ৮

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৯ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলাইশা (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। এ সময় আটজনকে জীবিত উদ্ধার করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) সকালে নাফনদীর গোলারচর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ নুর আলাইশা সেন্টমার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ যাত্রী স্পিডবোটে টেকনাফে ফিরছিলেন। নাফ নদীর গোলারচর নামক এলাকায় পৌঁছলে বোটটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এক শিশু নিখোঁজ হয়। পাশে থাকা আরেকটি স্পিডবোট এসে আটজনকে উদ্ধার করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে একটি স্পিডবোট ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্পিডবোট নিয়ে গিয়ে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিখোঁজ শিশুটি উদ্ধারে কোস্টগার্ডসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram