ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৪

রাজশাহী আনসার ব্যাটলিয়নের উপঅধিনায়কের চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রাজশাহী ১৯ ব্যাটালিয়নের উপঅধিনায়ক বিকাশ চন্দ্র চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

তিনি বুধবার দুপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দির, শিবতলা শিবকালি মন্দির, স্কুল-কলেজ রোডস্থ চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন দূর্গা মন্দির, হুজরাপুর গুড়িপাড়া দূর্গা মন্দির ও শিবগঞ্জ উপজেলার ছাত্রজিতপুর, পুকুরিয়া, জোহরপুর সার্বজনীন দূর্গা মন্দির ও ধোবড়া যুব সংঘ সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।

এবার ২ দিন আগে থেকেই সার্বিক নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের বড় ধমীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় আনসার বাহিনী ৬ দিন নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করবে। যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পূজা মন্ডপ দর্শন করার পাশাপাশি নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

এদিকে পূজা মন্ডপে নিয়োজিত আনসার ও ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষা বিষয় সম্পর্কে নানা দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আইন শৃঙ্খলা রক্ষায় সঠিকভাবে কাজ করতে তাদের নির্দেশনা দেন। তিনি উপস্থিত সদস্যদের সমস্যাদি সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ূন কবীর, সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram