ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

মিরসরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ফ্যাক্টরী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রুবেল (২৯)। রবিবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

রুবেল উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের মৃত গোলাম রহমানের পুত্র। ধর্ষণের শিকার সাড়ে ৫ মাসের অঃন্তসত্বা ওই কিশোরী (২৭) পেশায় ফ্যাক্টরী শ্রমিক।

পুলিশ সূত্রে জানা যায়, দুঃসম্পর্কের আত্মীয়তার সূত্রে ওই কিশোরী চলতি বছরের ২০ মার্চ রুবেলের বাড়ীতে বেড়াতে গেলে সেখানে রাত্রিযাপন করেন। ওই রাতে রুবেলের মা ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১১ টার সময় ওই কিশোরীকে রুবেল সুকৌশলে তার শয়নকক্ষে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর থেকে আসামী কিশোরীর সাথে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের বাড়ীতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে গিয়ে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সে সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় কিশোরী বাদী হয়ে জোরারগঞ্জ থানায় গত ২৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার (মামলা নং-১৪) দায়ের করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মামলা রুজুর পর থেকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারানামীয় আসামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram