ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

কলারোয়ায় পুলিশ সদস্যেরপরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ সদস্যের পরিবারের উপর হামলা চালিয়ে ৪জন কে কুপিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত চান্দুড়িয়া গ্রামের সিয়ার বানু (৪৫) জানান, তার বাড়ীর একটি রাজ হাস পার্শ্ববর্তী বাড়ীতে যায়। পরে হাসটি বাড়ীতে আসলে দেয়া দেখা যায় একটি ডানা ভাঙা। এ নিয়ে তিনি বাড়ীতে বসে দু:খ প্রকাশ করে বলেন, এভাবে কেউ হাস মারতে পারে। পরে প্রতিবেশি আব্দুস সালাম, জামির হোসেন, মনিরুল ইসলাম, সালাউদ্দিন, সুমন, সাবিনা খাতুন, ইতি খাতুন, রাশিদা খাতুন, রাবিয়া খাতুন এই কথা শুনে দলবদ্ধ হয়ে ধারালো দা, লোহার রড, সাবল নিয়ে এলোপাতাড়ী ভাবে বাড়ীতে এসে হামলা করে। এতে সিয়ার বানু (৪৫), শাহানারা খাতুন (২৭), আলি হোসেন (৬০) ও রমজান আলী (৩৫)কে কুপিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। এসময় হামলাকারীরা সিয়ার বানু ও শাহানারা খাতুনের গলার ২টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া রমজান আলীর কাছ থেকে নগদ টাকাও নিয়ে আত্মসাৎ করে তারা।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কলারোয়া থানায় শাহানারা খাতুন বাদী হয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য একটি অভিযোগ দিয়েছেন।

এদিকে আহত শাহানারা খাতুন জানান, তারা আহত হয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি থাকায় থানায় অভিযোগ দিতে একটু দেরি হয়েছে। এর মধ্যে হামলাকারীরা নাটক সাজিয়ে উল্টো তাদের পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা এজাহার দিয়ে মামলা রেকর্ড করেছে। বর্তমানে তারা হামলায় শিকার হলো আবার মিথ্যা মামলায় অভিযুক্ত হলো।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত সিয়ার বানু বলেন, তিনি ন্যায় বিচার প্রার্থী। বর্তমান সময়ে হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপার ও জেলা সেনাবাহিনীর কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram