ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2024

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করে ছাত্র লীগের নেতাকর্মীরা।

পরে ছাত্রলীগএকটি শোভাযাত্রা বের করলে তাতে বাঁধা দেয় পুলিশ। শনিবার দুপুরে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে শেখ হাসিনার জনমদিনের কেক কাটা ও শোভাযাত্রায় বাধা দেওয়ার এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এসময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশী বাধায়
শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। এতে শোভাযাত্রায় অংশ নেয়া অনেকেই দৌঁড়ে পালিয়ে যায়। সড়কে বিশৃংখলা সৃষ্টি ও যানবাহন ভাংচুর করতে পারে এমন আশংকায় শোভাযাত্রায় বাঁধা দেয়া হয়েছে বলে জানান ওসি ।

এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশৃংখলা সৃষ্টি ও ভাংচুর আশংকায় ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়। ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram