ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৪

বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিক আটক

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে প্লাস্টিক ব্যবসায়ী রাহিম রানা চৌধুরী (২৮), মো. আবুলের ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) ও নরসিংদী জেলার মো. আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সাকিনস্থ খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন। এসময় একুশে নিউজ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেন পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা ৫জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে আনা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভূয়া সাংবাদিকের পরিচয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram