ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৪

উল্লাপাড়ায় নিখোঁজ যুবকের ৩ দিন পর লাশ উদ্ধার

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামানিকের পুকুরে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিগত রবিবার রাতে তার (ঝপঝপিয়া বাজারের) দোকানে আসার কথা বলে বাসা থেকে বের হয় আশরাফুল। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না বলে তার পরিবারের সদস্যরা জানান। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো গেঞ্জি, লুঙ্গি ও মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি মামলা মুলে লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram