ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২, ২০২৪

মিরসরাইয়ে জামায়াতের সাবেক আমীরের ওপর হামলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মফিজুর রহমান নিজামীর ওপর হামলার হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের পূর্ব বামনসুন্দর জুয়া কাজী ভূঁইয়া বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মফিজুর রহমান ওই বাড়ির মরহুম আমিনুল হকের ছেলে।

আহত মফিজুর রহমানের ছেলে হাসান আরিফ জানান, ২০২৩ সালে একই এলাকার হেলাল উদ্দিন, নাসির উদ্দিনসহ ১০ জনের নামে আমার মা ফিরোজা বেগম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেন। ওই মামলায় হেলাল উদ্দিনের নামে ওয়ারেন্ট জারি হলে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে আমাদের বাড়িতে গিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালায়। আমার আব্বা ওই মামলার স্বাক্ষী ছিলেন। এসময় আমার মাকে জিম্মি করে রাখে। পরে সেনাবাহিনী গিয়ে উনাকে উদ্ধার করে।

উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির জানান, হামলায় আহত মফিজুর রহমান মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বিনা উস্কানিতে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সন্ত্রাসী হামলা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জোর দাবি জানান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, কাটাছরা এলাকায় হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram