ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায় লোকসান হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসরাইল হোসেন নামে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি।

তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মূত জমশেদ আলীর ছেলে।

আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিস্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক লোকসানের কারনেই আত্মহত্যা করে থাকতে পারেন ইসরাইল হোসেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram